News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্ণেল চৌমুহনীতে গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন
Image

কর্ণেল চৌমুহনীতে গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ কর্নেল চৌমুহনী এলাকায় বেপরোয়া  এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন জন৷ এদিনের গাড়ির ধাক্কায় মোট ৫ জন আহত হয়৷ দ্রুত গতির কারনে এই দুর্ঘটনা ঘটে আহতদের বক্তব্য৷ এদের  মধ্যে একটি কোম্পানীর ডেলিভারী বয়ের আঘাত গুরুতর৷ আহত ডেলিভারী বয়ের নাম রনজিৎ ঘোষ৷ বাড়ি আমতলী সুকান্তপল্লী এলাকায়৷ বর্তমানে  জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷  এছাড়াও কর্নেল চৌমুহনীর প্রিয়া বাজাজের গলির বাসিন্দা পবিত্র চক্রবর্তীর আঘাত গুরুতর হওয়ায় জিবিতে চিকিৎসাধীন৷ বাকীদের প্রাথমিক চিকিৎসার  পর ছেড়ে দেওয়া হয়৷ দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়৷  পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সুকটিটি উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়৷ পুলিশ জানায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ গাড়িটিকে সনাক্ত করা হচ্ছে৷  এদিনের গাড়ির ধাক্কায় মোট ৫ জন আহত হয়৷ দ্রুত গতির কারনে এই দুর্ঘটনা ঘটে আহতদের বক্তব্য৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top