News Flash

  • Home
  • দেশ
  • পুলিশি হানায় গ্রেফতার ১০ জুয়াড়ি, বাজেয়াপ্ত জুয়া খেলার সরঞ্জাম ও বোলেরো গাড়ি
Image

পুলিশি হানায় গ্রেফতার ১০ জুয়াড়ি, বাজেয়াপ্ত জুয়া খেলার সরঞ্জাম ও বোলেরো গাড়ি

বাঁকুড়া, ২৩ এপ্রিল (হি. স.) জুয়ার আসরে আচমকা হানা দিয়ে দশজন জুয়াড়ী কে গ্ৰেপ্তার করেছে বেলিয়াতোড় থানার পুলিশ।গতকাল রাতে বেলিয়াতোড় এর চান্দুরিয়া গ্ৰামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।রবিবার তাদের সকলকে বাঁকুড়া কোর্টে তোলা হয়।

প্রাচীন প্রথা অনুযায়ী গ্রীষ্মের মরসুমে বাঁকুড়ার গ্ৰামে গ্রামে ২৪ প্রহর হরিনাম সংকীর্তনের আসর বসে। হরিনামের আসর উপলক্ষে বহু মানুষের আগমন ঘটে গ্ৰামে। এই সুযোগে জুয়াড়িরা আসর বসায় সন্নিকটস্হ স্হানে। তারা রাতের বেলা অনুষ্ঠানস্থলের একটু তফাতে জুয়ার আসর বসাচ্ছে। এই জুয়াড়িরাই কোথাও কোথাও না কি অনুষ্ঠান উদ্যোক্তাদের সঙ্গে একটা মোটা টাকার রফা করে আসর বসায়। শনিবার বেলিয়াতোড় থানার চাঁন্দুড়িয়া গ্রামে এরকমই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলায় জুয়ার আসর বসেছিল। পুলিশ খবর পেয়ে মাঝরাতে ওই জুয়ার আসরে গিয়ে হানা দেয়। জুয়ার ঠেক থেকে ১০ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জুয়ার ঠেক থেকে জুয়া খেলার সরঞ্জাম, বোর্ড মানি হিসাবে ২২, ৯২০ টাকা এবং একটি বোলেরো গাড়ি বাজেয়াপ্ত করেছে । রবিবার তাদের সকলকে বাঁকুড়া কোর্টে তোলা হয়। বিচারক তাদের জামিন মঞ্জুর না করে ২ জনকে ২ দিনের পুলিশ হেফাজত ও বাকি ৮ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, ধৃত ১০ জনের মধ্যে ৫ জনের বাড়ি পাত্রসায়ের থানা এলাকায় , ৩ জন সোনামুখীর বাসিন্দা এবং বাকি ২ জনের বাড়ি বেলিয়াতোড় থানা এলাকাতেই। এই সব জুয়াড়িরা মেলা ও ২৪ প্রহর হরিনাম সংকীর্তন বা এই ধরনের অনুষ্ঠানে যেখানে লোক সমাগম হয় সেই সব স্থানে ঝোপঝাড়ের আড়ালে ঠেক বসায়। বেলিয়াতোড়ের গ্রামে এমনি একটি মেলায় জুয়ার ঠেক বসায়। বেলিয়াতোড় থানার পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদের সঙ্গে আরও বড় কোনও চক্র আছে কি না তা দেখা হচ্ছে ।

Releated Posts

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top