News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেট : অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে দেবার্পিত একাডেমি
Image

অমরপুরে ক্লাব ক্রিকেট : অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে দেবার্পিত একাডেমি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।জয়ের ধারা অব্যাহত রাখলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। রবিবার নিজেদের তৃতীয ম্যাচে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৮ উইকেটে পরাজিত করে জুপিটার ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে জুপিটার ক্লাব মাত্র ৫৭ রান করতে সক্ষম হয়। দলের দুইজন ব্যাটসম্যান চোট পেয়ে মাঠ ছাড়তেই দলের আবস্থা আরও করুণ হয়ে যায়। দলের পক্ষে মালিন্দ্র সাধন জমাতিয়া ৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং রামকৃষ্ণ জমাতিয়া ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে টুটন সরকার (‌৩/‌৯), সৌরভ সূত্রধর (‌২/‌৮) এবং সুবিমল নাথ (‌২/‌১০) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৮.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বচ্চন দাস ২০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রানে এবং টুটন সরকার ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌২৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের টুটন সরকার।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top