News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের বৃহত্তর পাথারকা‌ন্দির বি‌ভিন্ন স্থানে নি‌র্বিঘ্নে সম্পন্ন ঈদের নামাজ
Image

করিমগঞ্জের বৃহত্তর পাথারকা‌ন্দির বি‌ভিন্ন স্থানে নি‌র্বিঘ্নে সম্পন্ন ঈদের নামাজ

পাথারকান্দি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : ‌টানা একমাসের ক‌ঠিন রোজাব্রত পাল‌নের পর প্রতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঈদগাহ এবং মসজিদে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ঈদ-উল ফিতরের নামাজ আদায়।

এদিকে বৃহত্তর পাথারকা‌ন্দির বি‌ভিন্ন ঈ‌দগাহ ময়দা‌নে শ‌নিবার সকা‌লে ঈদ-উল ফিত‌রের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বি‌ভিন্ন ঈদগা‌হে ঈদের নামাজ প‌রিচালনা ক‌রেন বি‌ভিন্ন ইসলা‌মিক প‌ণ্ডি‌তরা। গত চার-পাঁচদিন আকা‌শের মুখ ভার থাক‌লেও আজ সকাল থে‌কে আবহাওয়া ছিল অনুকূল। ফ‌লে গত দুদিন থেকে এলাকার ছোট বড় প্রায় ২৫টি ঈদগাহ ময়দানকে যথাসাধ্য সা‌জি‌য়ে তোলা হয়েছে।

ঈদ-উল ফিত‌রে যা‌তে কোনও অঘটন না ঘ‌টে, সেজন্য সতর্ক ছিল প্রশাসনও। আজ ঈদের নামা‌জের সম‌য় জেলা পুলিশ প্রশাস‌নের স্পেশাল ব্রা‌ঞ্চের ডিএস‌পি জেমস এ সা‌ঙ্গে‌তি পাথারকা‌ন্দির বি‌ভিন্ন ঈদগাহ এলাকায় উপ‌স্থিত থে‌কে নিরাপত্তার বিষয়ে খ‌তি‌য়ে দেখার পাশাপা‌শি অনেক ইসলাম ধর্মাবল‌ম্বী নাগ‌রিকের সঙ্গে‌ ঈদের শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন।

এদিন ডেঙ্গারবন্দ, কটামণি ইছারপার, রাধামাধবপুর, ছলামনা, নাগ্রা, মানিকবন্দ, ঝেরঝেরি, উত্তর ঝেরঝেরি, বাজারিছড়া, কালাছড়া, চন্দ্রপুর, লোয়াইরপোয়া, ‌বৈঠাখাল, কাঁঠালত‌লি, জালালনগর, পাথারকান্দি, হাটখলা, চাঁদখিরা, ডেফলআলা, জুড়বাড়ি, কাবাড়িবন্দ, করমপুর, ডেউবাড়ি, কাসেরগাঁও ঈদগাহগুলিতে শা‌ন্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। ‌শে‌ষে অনুষ্ঠিত হয় সম‌বেত বিশ্বশা‌ন্তির জন্য বি‌শেষ প্রার্থনা সভা।

ঈদ উপল‌ক্ষ্যে স্থা‌নে স্থা‌নে মেলাও ব‌সেছে। এতে বহুজন কুলা‌কু‌লি ক‌রে পরস্প‌রের সা‌থে শু‌ভেচ্ছা বিনিময় ক‌রেছেন।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top