News Flash

  • Home
  • দিনের খবর
  • তাপস-‘ঘনিষ্ঠ’ ইতির বাড়িতে সিবিআই হানা, দম্পতির মুঠোফোন আটক
Image

তাপস-‘ঘনিষ্ঠ’ ইতির বাড়িতে সিবিআই হানা, দম্পতির মুঠোফোন আটক

নদিয়া, ২২ এপ্রিল (হি. স.) : নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ‘ঘনিষ্ঠ’ ইতি সরকারের বাড়িতে সিবিআই হানা। ঘণ্টাদেড় ধরে চলে জোর তল্লাশি। দু’টি মোবাইল ফোন এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সিবিআই আবার তদন্ত করতে আসলে তাদের সহযোগিতা করবেন বলেই আশ্বাস ইতির।

প্রায় দেড়ঘণ্টা ধরে গোটা বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তাঁর এবং স্বামীর দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ইতি বিধায়ক তাপস সাহার ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। বিধায়কের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’কে হাতিয়ার করে স্কুলের পোশাক সরবরাহের বরাত ইতি পেয়েছিলেন বলেই সূত্রের খবর। এদিন সিবিআই আধিকারিকরা সে বিষয়ে ইতিকে জিজ্ঞাসাবাদ করেন।

টানা ১৫ ঘণ্টা জেরা ও তল্লাশির পর শনিবার সিবিআই আধিকারিকরা তেহট্টের কড়ুইগাছিতে বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে বেরন সিবিআই আধিকারিকরা। এরপর প্রাক্তন আপ্ত সহায়ক প্রদীপ কয়ালের বাড়িতে যান তাঁরা। একদল সিবিআই আধিকারিক যান তেহট্ট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ইতি সরকারের বাড়ি। তখন ১০টা ৪০ মিনিট হবে। বেলা ১২টা ১০ মিনিট নাগাদ বেরন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সিবিআই তল্লাশির পর ইতি জানান, রাজনৈতিক সূত্রেই তাপস সাহার সঙ্গে তাঁর আলাপ। বিধায়ক তাঁর বাবার মতো। রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে স্কুলের পোশাকের টেন্ডার পাননি বলেই দাবি ইতির। জানান, এই কাজটি একটি স্বনির্ভর গোষ্ঠী করে। টেন্ডার দিয়ে সে কাজ পেয়েছেন তিনি।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top