News Flash

  • Home
  • দিনের খবর
  • আতিক খুনের বদলা নেওয়া হবে, ভারতের উদ্দেশ্যে হুমকি আল কায়দার
Image

আতিক খুনের বদলা নেওয়া হবে, ভারতের উদ্দেশ্যে হুমকি আল কায়দার

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের খুনের বদলা নেওয়া হবে বলে ভারতের উদ্দেশ্যে ভয়ঙ্কর হুমকি দিল জঙ্গিগোষ্ঠী আল কায়দা । দেশে হামলা চালানোর হুঁশিয়ারির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।

সূত্রের খবর, ঈদ উপলক্ষে শুক্রবার সাত পাতার একটি পত্রিকা প্রকাশ করেছে আল কায়দা। সেখানে প্রাক্তন সাংসদ তথা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদকে শহিদ বলে উল্লেখ করেছে এই জঙ্গি সংগঠনটি। তাঁদের ভূয়সী প্রশংসাও করা হয়েছে সেই পত্রিকায়।

এদিকে আল কায়দার এই হুমকির ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে কেন্দ্র। নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বড় শহরগুলিতে। এছাড়া দেশের গোয়েন্দা সংস্থাকেও তো সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হচ্ছে সীমান্ত এলাকাগুলিতেও।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top