News Flash

  • Home
  • খেলা
  • ত্রি-মুকুট জয়ের দোরগোড়ায় স্ফুলিঙ্গ জেসিসি-কে হারিয়ে টি২০-র ফাইনালে
Image

ত্রি-মুকুট জয়ের দোরগোড়ায় স্ফুলিঙ্গ জেসিসি-কে হারিয়ে টি২০-র ফাইনালে

স্ফুলিঙ্গ:-‌ ১৭৭/‌৩(২০)

জেসিসি:- ১২৪/৭(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।।ত্রি-মুকুট জয়ের দোরগোড়ায় স্ফুলিঙ্গ ক্লাব। একপ্রকার সহজেই জেসিসি-কে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয় সদ্য সুপার ডিভিশন লিগ ও তপন স্মৃতি নকআউট ক্রিকেটে সেরা স্ফুলিঙ্গ। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায়। শনিবার সকাল ৯ টায় এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ ৫৩ রানে পরাজিত করে জেসিসি-কে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে স্ফুলিঙ্গ ক্লাবের গড়া ১৭৭ রানের জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব ইনিংস গুটিয়ে নেয় ১২৪ রানে। স্ফুলিঙ্গ ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে বিক্রম কুমার দাসের ৭২ রান এবং শ্রীদান পালের ৬৩ রান বেশ উল্লেখযোগ্য। বিক্রম ৬৩ বল খেলে নয়টি বাউন্ডারি হাঁকিয়ে ৭২ রান পায়। শ্রীদাম ৬৩ রান পেয়েছে ৩১ বল খেলে তিনটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি মেরে। এছাড়া, বিক্রম দেবনাথের অপরাজিত ২১ রানও উল্লেখ করার মতো। জেসিসি-র বিশাল গৌড় ও প্রিন্স মৌর্য একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে জয়নগর ক্রিকেট ক্লাব ৭ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতেই কুড়ি ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ওপেনার অনিরুদ্ধ সাহার অপরাজিত ৪৮ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। অন্যরা তেমন গুছিয়ে খেলতে পারেনি বলে শেষ রক্ষা সম্ভব হয়নি। স্ফুলিঙ্গের চিরঞ্জিত পাল ১৪ রানে তিনটি এবং সানি সিং ১৩ রানে দুটি উইকেট তুলে নেয়। স্ফুলিঙ্গের ওপেনার বিক্রম কুমার দাস দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সৌজন্যে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top