News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে সেনার ট্রাকে ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু অন্তত ৪ জওয়ানের
Image

কাশ্মীরে সেনার ট্রাকে ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু অন্তত ৪ জওয়ানের


পুঞ্চ, ২০ এপ্রিল(হি.স.) : ভয়াবহ দুর্ঘটনার শিকার ভারতীয় সেনার গাড়ি। বৃহস্পতিবার কাশ্মীরের পুঞ্চ সেক্টরে আচমকাই সেনার একটি ট্রাকে আগুন ধরে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই চার জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের অনুমান, ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত উদ্ধারকাজ শুরু হয়েছে পুঞ্চে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা।

জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে যাচ্ছিলেন একদল জওয়ান। ভট্ট দুরিয়ান ফরেস্টের কাছে এসে হঠাৎই আগুন ধরে যায় সেনার ট্রাকে। চলন্ত অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, কার্যত আগুনের গোলায় পরিণত হয়েছে সেনার ট্রাকটি। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বলেও অনুমান।
প্রাথমিক উদ্ধারকাজ শুরু হওয়ার পরে চার জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও সেনার ট্রাকে মোট কতজন ছিলেন তা জানা যায়নি। ফলে অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা কতখানি বাড়তে পারে, তা এখনও জানা যায়নি। তবে ঘটনার ভয়াবহতা দেখে অনুমান, মৃত্যু হতে পারে ট্রাকের সকল যাত্রীরই। এখনও উদ্ধারকাজ চলছে বলেই জানা গিয়েছে।

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top