News Flash

Image

একদিনের সফরসূচিতে শুক্রবার করিমগঞ্জ আসছেন শিক্ষামন্ত্রী ডা. পেগু

করিমগঞ্জ (অসম) ২০ এপ্রিল (হি.স.) : রাজ্যের শিক্ষা, সমতল উপজাতি ইত্যাদি বিভাগের মন্ত্রী ডা. রণোজ পেগু এক দিনের সফরসূচি নিয়ে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) করিমগঞ্জ আসছেন।

এদিন সকাল ১১:১০ মিনিটে কাছাড়ের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে সরাসরি করিমগঞ্জ চলে আসবেন শিক্ষামন্ত্রী। এখানে এসে দুপুর সাড়ে ১২টায় করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানে যোগদান করবেন ডা. রণোজ পেগু। বিকাল ৩:০০টায় মন্ত্রী করিমগঞ্জ শহর থেকে পাথারকান্দির উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার ৪৭-তম কেন্দ্রীয় সভায় অংশগ্রহণ করবেন তিনি। ওইদিন সন্ধ্যা ৫:৩০টায় পাথারকান্দি থেকে করিমগঞ্জ এসে তিনি অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এর পর রাত ৮:০০টায় মন্ত্রী করিমগঞ্জ থেকে বদরপুর গিয়ে রাত ১০:১৫ মিনিটের ট্রেনে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top