News Flash

  • Home
  • দিনের খবর
  • নাগরাকাটায় লোকালয়ে দলছুট হাতির হানায় জখম ষাটোর্ধ ব্যক্তি
Image

নাগরাকাটায় লোকালয়ে দলছুট হাতির হানায় জখম ষাটোর্ধ ব্যক্তি

নাগরাকাটা, ১৮ এপ্রিল (হি. স.) : জলপাইগুড়ির নাগরাকাটার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরবাড়ি গ্রামে হাতির হামলায় গুরুতর জখম ষাটোর্ধ এক ব্যক্তি। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে ওই গ্রাম লাগোয়া গুরুংখাস এলাকায়। বর্তমানে সামসুল হক জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। দলছুট হাতির হামলায় এলাকার ললিত ছেত্রী নামে এক ব্যক্তির রান্নাঘরও ধূলিসাৎ হয়ে যায়।

স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, আর পাঁচটা দিনের মতো এদিন সামসুল সহ আরও কয়েকজন প্রাতর্ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যে এলাকায় হামলার ঘটনাটি ঘটে সেটি টানাটানি নামে একটি নদী লাগোয়া। হাতিটি এলাকার বাঁশঝাড়ের আড়ালে ছিল। ফলে কেউই বুনোটির অস্তিত্ব সম্পর্কে ঠাওর করে উঠতে পারেনি। হেঁটে কাছাকাছি আসতেই নাগালের মধ্যে পেয়ে সামসুলকে শুঁড় দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় বেপরোয়া হাতি। তাঁর সঙ্গে থাকা অন্যরা কোনওক্রমে দৌঁড়ে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেন। এরপর ঢুকে পড়ে পাশের ললিত ছেত্রীর বাড়ি। দুরমুশ করে পরিবারটির রান্নাঘর। সেসময় খুব কাছেই ছিলেন খয়েরবাড়ির আমিনুল হুসেন নামে এক যুবক। তিনি বলেন, ‘সবে রমজানের সেহরাই সেরে বাড়ির বাইরে এসেছি। এমন সময় কাছেই থাকা হাতিটির চিৎকার শুনতে পাই। সেসময়ই সামসুলের ওপর সেটি হামলা চালায়। এরপর ললিত ছেত্রীদের বাড়িতে ঢোকে।’

সামসুল জখম হবার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। আসেন বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের কর্মীরাও।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top