News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি স্কুল ফুটবল এন্ট্রির শেষ তারিখ ৩০শে
Image

কাজল স্মৃতি স্কুল ফুটবল এন্ট্রির শেষ তারিখ ৩০শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। টি এফ এ-র উদ্যোগে এবার ফুটবল মরশুম শুরু হতে যাচ্ছে কাজল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে। মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সাব-কমিটির বৈঠকের পর টুর্নামেন্ট শুরুর তারিখ এবং ক্রীড়া সূচি ঘোষণা করা হবে। তবে এর আগে কাজল স্মৃতি অনূর্ধ্ব-১৪ স্কুল ফুটবল লীগ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক স্কুলগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করা হয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে খেলোয়াড়দের নাম ও জন্মের তারিখ সহ তালিকা টিএফএ-তে জমা দিয়ে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top