News Flash

  • Home
  • বিদেশ
  • ভয়াবহ লড়াই চলছে সুদানে; বিস্ফোরণ ও গোলাগুলিতে কাঁপছে রাজধানী, মৃত্যু বেড়ে ৯৭
Image

ভয়াবহ লড়াই চলছে সুদানে; বিস্ফোরণ ও গোলাগুলিতে কাঁপছে রাজধানী, মৃত্যু বেড়ে ৯৭

সুদান, ১৭ এপ্রিল (হি.স.): উত্তর আফ্রিকার সুদানে, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত। সংঘর্ষের মাঝে পড়ে এ পর্যন্ত ৯৭ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয়ও রয়েছেন। অ্যালবার্ট অগাস্টাইন নামে ওই ব্যক্তি সুদানের ডাল গ্রুপ কোম্পানীতে কাজ করতেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এক টুইট বার্তায় শোক ব্যক্ত করে, পরিবারকে পাশে থাকার কথা জানিয়েছেন।

সুদানের রাজধানী খার্তুম সোমবার বিস্ফোরণে কেঁপে ওঠে, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই এদিন তৃতীয় দিনে পড়েছে। সুদানের রাজধানীতে ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ৯৭-এ পৌঁছেছে, আহতের সংখ্যা প্রচুর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদানের রাজধানীতে এই মুহূর্তে ভয়াবহ লড়াই চলছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top