News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে বাঁশ বোঝাই লরি থে‌কে উদ্ধার দেড় কো‌টি টাকার গাঁজা, আটক এক
Image

করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে বাঁশ বোঝাই লরি থে‌কে উদ্ধার দেড় কো‌টি টাকার গাঁজা, আটক এক

বাজা‌রিছড়া (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি‌তে রু‌টিন তালাশি চালিয়ে বাঁশ বোঝাই একটি লরি থে‌কে উদ্ধার করা হয়েছে দেড় কো‌টি টাকার গাঁজা। এর সঙ্গে আটক করা হয়েছে দীপক কুমার নামের লরি চালককে।

চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ র‌বিবার সকা‌লে ত্রিপুরা সীমান্ত পার হয়ে টিএস ১২ ইউডি ৫৬২৪ নম্ব‌রের এক‌টি দশ চাকার বাঁশ বোঝাই ল‌রি অস‌মের চুড়াইবা‌ড়ি এলাকায় আসে। তখন লরি‌তে তালা‌শি চালিয়ে কর্তব্যরত পু‌লিশের দল বাঁশের নীচ থে‌কে বেশ কয়েকটি প্যাকে‌টে ১,৪২০ কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার করেন। গাঁজাগুলির কা‌লোবাজারে মূল্যে প্রায় দেড় কো‌টি টাকা হ‌বে।

পুলিশ অফিসার নিরঞ্জন দাস জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গা‌ড়ির চালক‌ দীপক কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পু‌লি‌শি প্রাথ‌মিক জেরায় ধৃত চালক নাকি জানিয়েছে, মোটা অঙ্কের টাকার বি‌নিম‌য়ে গাঁজাগু‌লো আগরতলার শালবাগান এলাকা থে‌কে সংগ্রহ ক‌রে উত্তরপ্রদে‌শের বেরি‌লি‌তে নি‌য়ে যাওয়ার কথা ছিল তার। তিনি জানান, ধৃ‌তের বিরু‌দ্ধে বাজারিছড়া থানায় সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করা হ‌য়ে‌ছে। আগামীকাল সোমবার করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে তাকে তোলা হ‌বে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top