News Flash

  • Home
  • প্রধান খবর
  • জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলের খোঁজ পেতে জেসিবি আনল সিবিআই, এল ট্রাক্টর ট্রলিও
Image

জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলের খোঁজ পেতে জেসিবি আনল সিবিআই, এল ট্রাক্টর ট্রলিও

মুর্শিদাবাদ, ১৬ এপ্রিল (হি.স.) : বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল খুঁজতে জেসিবি আনতে হল সিবিআইকে । পুকুরের মধ্যে লুকিয়ে থাকা জীবনের দ্বিতীয় মোবাইল খুঁজতে জেসিবির পাশাপাশি এল ট্রাক্টর ট্রলিও!

ঘড়ির কাঁটায় তখন সাড়ে তিনটে পেরিয়ে গেছে। সকাল থেকে জীবনের দ্বিতীয় মোবাইল পুকুরের কাদা-পাকে হন্যে হয়ে খুঁজছে শ্রমিকরা। সেই কাজ দেখতে চড়া রোদে ঠায় দাঁড়িয়ে সিবিআই অফিসাররা। মোবাইল না পেলে যে জীবনের বাড়ি ছাড়তে পারছেন না তাঁরা।

চৈত্র সংক্রান্তির দিন বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকাই জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে হানা দেন গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি নিয়ে শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কিন্তু তার মাঝেই আজব কাণ্ড ঘটিয়ে বসেন জীবন। নিজের দু’টি মোবাইল ফেলে দেন পুকুরে। তারপর একদিকে চলে জীবনকে দফায় দফায় জেরা, অন্যদিকে মোবাইল খোঁজার কাজ। প্রথমে পুকুরের জলে নেমে মোবাইলের খোঁজ শুরু করা হয়। কিন্তু তাতে সুবিধা হবে না বুঝেই পুকুরের জল ছেঁচে ফেলার কাজ শুরু করে সিবিআই। ৩৮ ঘণ্টা পর জল ছেঁচে, জীবনকে নিয়ে মোবাইল ছোড়ার ঘটনা পুনর্নির্মাণ করিয়ে একটি মোবাইল উদ্ধার হয়। কিন্তু দ্বিতীয়টা? সেটা খুঁজতে সকাল থেকেই পুকুরের কাদা পাকে নামেন স্থানীয়রা। কিন্তু এখনও সেটা পাওয়া যায়নি। অবশেষে আনা হল জেসিবি।

সূত্রের খবর, এই জেসিবি দিয়ে পুকুরের পাক তুলে পরিষ্কার করা হবে। তারপর সেখান থেকেই মোবাইল খুঁজে বের করার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। এদিকে যত সময় যাচ্ছে ততই চিন্তা বাড়ছে তাঁদের। কারণ, মোবাইল থেকে প্রাপ্ত ডেটা উদ্ধার করা নিয়ে সংশয় বাড়ছে গোয়েন্দাদের।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top