News Flash

Image

গোয়ালপাড়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক, আটক এক

গোয়ালপাড়া (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ে যাত্রীবাহী ‘রাজধানী এক্সপ্রেস’ নামের একটি বাস থেকে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের বিস্ফোরক। এর সঙ্গে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে কৃষ্ণাই থানার পুলিশ অফিসার জানিয়েছেন, নিৰ্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ (রবিবার) এএস ২৫ এসি ৫৪৭৫ নম্বরের ‘রাজধানী এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তালাশি চালিয়ে মোট ১,১৬২টি জিলেটিন স্টিক এবং ৯৯৮টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এগুলি মেঘালয়ের খাসিপাহাড়ের লুটুমবাড়ি এবং অসমের হাটশিঙিমারি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

পুলিশ অফিসার জানান, বিস্ফোরক পাচারের অভিযোগে বাসের এক যাত্রী মেঘালয়ের পশ্চিম গারোপাহাড়ের রাজাবালার বাসিন্দা জনৈক আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। জানান, আব্দুল মালেক কোনও সন্ত্ৰাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া, বিস্ফোরক পাচারের ঘটনায় পরবর্তী ইনপুট উদ্ধার করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top