News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবুরবাজারে জমি বিবাদের জেরে মারপিটে গুরুতর আহত চারজন
Image

বাবুরবাজারে জমি বিবাদের জেরে মারপিটে গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ বাবুরবাজারে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত ৪ ,যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক৷ সংবাদে প্রকাশ শ্রীনাথপুর ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ফয়ারুন বিবির পৈত্রিক সম্পত্তি রয়েছে শ্রীনাথপুর ১ নং ওয়ার্ড এলাকায়৷ অভিযোগ ওই একই এলাকার বাসিন্দা আমির আলী উনার জায়গা বিক্রি করে দেয়৷ আর এতেই ঘটে বিপত্তি৷ এতে করে ক্ষিপ্ত হয়ে উঠেন ফয়ারুন বিবির পরিবার৷ তিনি বলেন আমার জায়গা তুমি কাকে জিজ্ঞাসা করে বিক্রি করেছ৷ এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ পাশাপাশি একাধিকবার সালিশি সভাও হয়৷ কিন্তু কোন সমাধান হয় নি৷ উক্ত বিষয় নিয়ে ইরানি থানায় সালিশি সভার কথা থাকলেও কোন ১ অজ্ঞাত  কারণে সালিশি সভা হয় নি৷   বাবুরবাজারে হঠাৎ করে আমির আলী এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে ফয়ারুন বিবির চার পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট চালায়৷ এতে করে চার পুত্র গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷ গিয়ে গুরুতর আহত চার যুবককে উদ্ধার করে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷ চারজনের মধ্যে একজনের অবস্থা সংকটজনক৷ তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়৷ অন্যদিকে বাকি তিনজনের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে৷ আহত চার যুবকের নাম হল যথাক্রমে মহরম আলী জায়ফর আলী হোসন আলী মুসুকর আলী ঘটনার তদন্তে ইরানি থানার পুলিশ৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top