News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাইপো নয়, মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকেই, দাবি অমিত শাহ–র
Image

ভাইপো নয়, মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকেই, দাবি অমিত শাহ–র

সিউড়ি, ১৪ এপ্রিল(হি.স.) : রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বীরভূমে সিউড়ি-র বেণীমাধব হাইস্কুল ময়দানের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করে শাহ বলেন, বাংলায় আপনার ভাইপো নয়, পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে হবে। দিদি-ভাইপোর রাজনীতির জুটিকে হারানোর একটাই রাস্তা হল বিজেপি। আগামী লোকসভা ভোটে ৩৫-এর বেশি আসন বিজেপিকে দিন। বিজেপি ৩৫টি আসন পেলে ২৫-এর আগেই মমতার সরকার পড়ে যাবে।

পঞ্চায়েত ভোট নিয়ে শাহের মুখে একটি কথাও শোনা যায়নি। লোকসভা ভোটের প্রচারেই যে তিনি এসেছেন তা আজকে স্পষ্ট করে জানিয়ে দিলেন শাহ। এদিন কেন্দ্রীয় প্রকল্পের কথা উল্লেখে করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ কেন পাচ্ছেন না?কেন্দ্রীয় প্রকল্পে মমতা তাঁর ছবি লাগাতেই ব্যস্ত। দিদি বাংলার উন্নয়ন চান না। শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রী করাই তাঁর প্রধান লক্ষ্য। বাংলায় যেভাবে দুর্নীতি চলছে, তার দাওয়াই শুধু বিজেপি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top