News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি ডক্টর সেলের উদ্যোগে কদমতলায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

বিজেপি ডক্টর সেলের উদ্যোগে কদমতলায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷  বিজেপি চিকিৎসক সেলের উদ্যোগে বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিধানসভার সরসপুরে ঠেকনী শিতলী বাড়িতে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷
ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের উদ্যোগে  ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার সরসপুর শক্তি কেন্দ্রের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী ঠেকনী শিতলী বাড়িতে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়৷  শিবিরে উপস্থিত ছিলেন উঃ জেলা বিজেপি চিকিৎসক সেলের কো-ইনচার্জ ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য, উঃ ত্রিপুরা জেলা বিজেপি সহ সভাপতি  জহর চক্রবর্তী,  দিলীপ গোস্বামী ,বিজিত প্রার্থী দিলীপ তাঁতী , মণ্ডল সভাপতি রাজা ধর সহ জেলা চিকিৎসক সেলের  চিকিৎসকরা৷  শিবিরে প্রায় ৫০ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন৷ ডক্টর সেলের কো ইনচার্জ ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য জানান যে, বিগত ৫ বছর ধরে উঃ ত্রিপুরা জেলায় বিভিন্ন প্রত্যন্ত এলাকায় চিকিৎসক সেলের সুদক্ষ চিকিৎসকরা বহু সংখ্যক স্বাস্থ্য শিবির করেছেন৷ একমাত্র ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষের সর্বপ্রথম চিকিৎসক সেলের মাধ্যমে সমাজের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য শিবির করে চলেছে৷ আগামী দিনেও এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তাদের তরফ থেকে জানানো হয়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top