News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদ্যুতে আর ভর্তুকি পাবেন না রাজধানী শহর দিল্লির ৪৬ লাখ পরিবার
Image

বিদ্যুতে আর ভর্তুকি পাবেন না রাজধানী শহর দিল্লির ৪৬ লাখ পরিবার

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি. স.) : বিদ্যুতে আর ভর্তুকি পাবেন না রাজধানী শহর দিল্লির ৪৬ লাখ পরিবার। শুক্রবার ১৪ এপ্রিল থেকে এই ভর্তুকির সুবিধা আর পাবেন না দিল্লিবাসী। দিল্লির বিদ্যুৎমন্ত্রী অতিসী শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। রাজধানীর বাসিন্দাদের বিদ্যুত বিলে ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার পেছনে দিল্লির উপরাজ্যপালকে দায়ী করেছে আপ।

এদিন আপের তরফে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ বছরের জন্য বিদ্যুতে ভর্তুকির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আপ সরকার। সেই ফাইল উপরাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে পাঠানোও হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত উপরাজ্যপাল সেই ফাইলে সই করেননি। ফলে সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন ৪৬ লাখ পরিবার।

দিল্লির বিদ্যুৎমন্ত্রী অতিসী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আজ থেকে আমরা ৪৬ লাখ মানুষকে যে ভর্তুকি দিচ্ছি তা বন্ধ হয়ে যাবে। সোমবার থেকে, মানুষ ভর্তুকি ছাড়াই বিল পাবেন।’ তিনি আরও বলেন, ‘আপ সরকার আগামী বছরের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই ফাইলটি দিল্লির উপরাজ্যপালের কাছে রয়েছে এবং সেই ফাইল এখনও ফেরত আসেনি।’ প্রসঙ্গত আপ সরকার ২০২৩-২৪ সালের বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ ৩২৫০ কোটি বরাদ্দ করেছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top