News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ব্যাডমিন্টন সংস্থার নতুন কমিটি গঠন ১৭ই
Image

রাজ্য ব্যাডমিন্টন সংস্থার নতুন কমিটি গঠন ১৭ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন হতে যাচ্ছে। আগামী ১৭ এপ্রিল সংস্থার সভাপতি নতুন কমিটি নির্বাচনের দিন ঘোষণা করেছেন বলে খবর রয়েছে। সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন সাহা প্রেরিত এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন প্রায় দুই মাস আগে শহর থেকে দূরে কোনও এক জায়গায় দু-তিনজন ব্যক্তিবর্গ মিলে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে প্রচার করেছিল। বিষয়টা আদৌ সঠিক নয় বলে তিনি জানিয়েছেন। ইতোমধ্যে যাঁদেরকে কমিটিতে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই পদত্যাগ করেছেন। সভাপতি জীষ্ণু দেব বর্মন, ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন সাহা, উপদেষ্টা কল্যাণী রায়, কোষাধ্যক্ষ রূপক সাহা প্রমূখ কেউ এ বিষয়ে অবগত নয় বলে তিনি জানিয়েছেন। ফলস্বরূপ সভাপতির নির্দেশানুক্রমে আগামী ১৭ এপ্রিল নতুন কমিটি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে, খেলা সামগ্রী উৎপাদক হিসেবে খ্যাতিসম্পন্ন ইয়োনেক্স কোম্পানির পক্ষ থেকে ব্যাডমিন্টনের রেকেট সহ অন্যান্য খেলার সামগ্রী মহাকুমার অ্যাসোসিয়েশন গুলির মধ্যে বিতরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। ইতিমধ্যেই অনেক সামগ্রী পৌঁছে গেছে। ক্রীড়ার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে খেলোয়ার ও উপযুক্ত সংগঠনকে আর্থিক সাহায্যেরও পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top