News Flash

  • Home
  • দেশ
  • এমএসসি ব্যাঙ্ক দুর্নীতিতে চার্জশিট জমা দিল ইডি; নাম নেই অজিত ও তাঁর স্ত্রীর, বিজেপিকে তোপ রাউতের
Image

এমএসসি ব্যাঙ্ক দুর্নীতিতে চার্জশিট জমা দিল ইডি; নাম নেই অজিত ও তাঁর স্ত্রীর, বিজেপিকে তোপ রাউতের

মুম্বই, ১২ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্র স্টেট কোঅপারেটিভ (এমএসসি) ব্যাঙ্ক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় এর আগে এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং তাঁর স্ত্রী সুনেত্রা পওয়ারের সঙ্গে সম্পর্কিত একটি চিনিকলের সম্পত্তি মানি লন্ডারিং মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল। যাইহোক, অজিত পওয়ার এবং তাঁর স্ত্রী সুনেত্রার নাম ইডি-র চার্জশিট থেকে বাদ পড়েছে। তবে এমএসসি ব্যাঙ্ক কেলেঙ্কারির তদন্তের সময় উঠে আসা কিছু সংস্থার নাম চার্জশিটে রাখা হয়েছে।সূত্রের খবর, এমএসসি ব্যাঙ্ক দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলায় চার্জশিট জমা দিয়েছে, কিন্তু সেই চার্জশিটে অজিত পওয়ার এবং তাঁর স্ত্রীর নাম নেই। প্রসঙ্গত, এই মামলায় ২০২১ সালের জুলাই মাসে জরান্দেশ্বর সমবায় চিনিকলের জমি, ভবন এবং যন্ত্রপাতি-সহ ৬৫ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করেছিল ইডি। আগামী ১৯ এপ্রিল এই বিষয়ে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

এই ইস্যুতে এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, ইডি ও সিবিআই-কে অপব্যবহার করা হচ্ছে। বুধবার সঞ্জয় রাউত বলেছেন, এটা পরিষ্কার যে ইডি ও সিবিআই-কে অপব্যবহার করা হচ্ছে। আপনারা তদন্ত শুরু করলেন, পওয়ার পরিবার এবং তাঁদের আত্মীয়দের হয়রান করলেন এবং তাঁদের বাড়িতে অভিযান চালালেন। এখন তাঁদের বিরুদ্ধে চার্জশিটে নাম রাখার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। এটা স্পষ্ট যে এই ক্ষেত্রেও ইডি এবং সিবিআই অপব্যবহার করা হয়েছিল।

Releated Posts

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top