News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃত সন্তান প্রসব, স্বাস্থ্য আধিকারীকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
Image

মৃত সন্তান প্রসব, স্বাস্থ্য আধিকারীকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ বিশালগড়  মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাসের গাফিলতির কারণে সদ্যজাতের মৃত্যু৷  বিশালগড় হাসপাতালে তীব্র উত্তেজনা৷
বিশালগড় অরবিন্দ নগর এলাকার তানিয়া লস্কর দীর্ঘ ৯ মাস যাবত বিশালগড় মহকুমা হাসপাতালে জ্যোতির্ময় দাসের কাছে তার গর্ভবতী চিকিৎসা করাচ্ছেন৷ মঙ্গলবার সকাল বেলায় কিছুটা অস্বস্তি বোধ করায় জ্যোতির্ময় দাসের কাছে চিকিৎসা করাতে আসেন৷ কিছু একটা ঔষধ লিখে দেন এবং ওনার পেটের মধ্যে বাচ্চা ঠিকভাবে আছে বলেও তানিয়া লস্করকে স্পষ্ট জানিয়ে দিন৷  কিন্তু তানিয়া লস্কর জানিয়েছেন  পেটের মধ্যে কিছুটা অস্বস্তি বোধ করছেন৷ এরপর  তানিয়া লস্কর বিশালগড় মহাকুমা হাসপাতাল থেকে অরবিন্দনগর নিজ বাড়িতে চলে যান৷ অরবিন্দ নগর যাওয়ার পর তানিয়া লস্করের রক্তপাত শুরু হয় ঔষধ খাবার পর৷ দ্রুত পরিবারের লোকেরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালে নিয়ে আসার পর তানিয়া লস্কর মৃত শিশু প্রসব করেন৷ পরিবারের অভিযোগ বিশালগড় মহকুমা হাসপাতালে বেআইনিভাবে অর্থ উপার্জন করে  গর্ভবতীদের কাছ থেকে প্রচুর সংখ্যক ঔষধ লিখে মুনাফা আদায় করে নিচ্ছেন চিকিৎসক৷ ভুল চিকিৎসার কারণেই তানিয়া লস্কর মৃত শিশু প্রসব করেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা৷ পাশাপাশি জ্যোতির্ময় দাসের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় মামলা দায়ের করেন৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top