News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের জন্ম দিবস রাজ্যেও বিজেপির উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত
Image

জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের জন্ম দিবস রাজ্যেও বিজেপির উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের জন্ম দিবস মঙ্গলবার রাজ্যেও বিজেপির উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে৷  জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী, ব্যবসায়ী, বর্ণ-বিরোধী সমাজ সংস্কারক এবং মহারাষ্ট্রের লেখক৷ তিনি অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা নির্মূল এবং নারী ও নিপীড়িত বর্ণের মানুষদের শিক্ষিত করার   করেছেন৷ তিনি এবং তাঁর স্ত্রী সাবিত্রীবাই ফুলে ছিলেন ভারতে নারী শিক্ষার পথপ্রদর্শক৷ ফুলে ১৮৪৮সালে পুনেতে তাত্যাসাহেব ভিড়ের বাসভবন বা ভিদেওয়াড়ায় মেয়েদের জন্য তার প্রথম সুকল শুরু করেন৷ তিনি, তার অনুসারীদের নিয়ে নিম্নবর্ণের লোকদের জন্য সমান অধিকার অর্জনের জন্য সত্যশোধক সমাজ গঠন করেছিলেন৷ সকল ধর্ম ও বর্ণের মানুষ এই সমিতির একটি অংশ হতে পারে ,যা নিপীড়িত শ্রেণীর উন্নতির জন্য কাজ করেছিল৷ .ফুলেকে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়৷ আজ উনার জন্ম দিবস সারা রাজ্যব্যাপী বিজেপির উদ্যোগে পালন করা হয়৷ প্রতিটি বুথ অফিস,  মন্ডল অফিসে আজ উনার জন্ম দিবস পালন করা হয়৷তারই অঙ্গ হিসেবে বড়দোয়ালি মন্ডল অফিসেও পালিত হয় উনার জন্মদিন৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top