News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় শিশু ও মহিলাসহ পাঁচ রোহিঙ্গা আটক
Image

তেলিয়ামুড়ায় শিশু ও মহিলাসহ পাঁচ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ তেলিয়ামুড়ায় বিএসএফ গোয়েন্দাদের হাতে শিশু, মহিলা সহ আটক মোট পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশকারী৷ ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া’’য়৷
ঘটনা সোমবার তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশন চত্বরে৷  ঘটনার বিবরণে জানা যায়,  বিএসএফের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের  কর্মীদের তৎপরতায় তেলিয়ামুড়া  ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বরে অভিযান চালিয়ে শিশু মহিলা সহ মোট পাঁচজনের কথাবার্তায় অসংলগ্ণতা প্রত্যক্ষ করে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে তারা আদতে বাংলাদেশী রোহিঙ্গা৷ তারা অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছে৷  এরপর  বিএসএফ ইন্টালিজেন্ট ব্রাঞ্চের কর্মীরা আটককৃতদের তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে হস্তান্তরিত করে৷
পরবর্তীতে তাদের তেলিয়ামুড়া জিআরপি পুলিশ   এবং বিএসএফ ইন্টালিজেন্ট ব্রাঞ্চের কর্মীরা জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তারা ভারতের ত্রিপুরার বিশালগড় বর্ডার সংলগ্ণ এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷ মূলত তাদের গন্তব্য স্থল ছিল ব্যাঙ্গালোর৷ শিশু মহিলা সহ যে পাঁচজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী আটক হয়েছে তারা হল-মোহাম্মদ রশিদ, পারমিন বেগম, মোহাম্মদ উসমান ও খাইরুল আমিন সহ একটি ২ বছরের শিশু কণ্যা রয়েছে৷
শেষ খবর লেখা  পর্যন্ত আটক ব্যক্তিরা কেন ভারতের পাড়ি দিয়েছিল এবং কোথায় যাচ্ছিল বা তাদের সাথে আর কে কে ছিল, কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল , এই সমস্ত বিষয়গুলা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জিআরপি ডিএসপি সৌমেন সরকার৷
তবে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশে করার পেছনে মূলত কি কারণ রয়েছে নাকি কোন সন্ত্রাসী কার্যকলাপকে বাস্তব রূপ দিতে তাদের ভারতে অনুপ্রবেশ সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে সঠিক তদন্তের মধ্য দিয়ে৷ তবে জিআরপি ডিএসপি জানিয়েছেন, বুধবার তাদের আদালতে তোলা হবে৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top