News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানিকবাজার ও গকুলনগরে সেচের অভাবে মার খাচ্ছে চাষাবাদ
Image

মানিকবাজার ও গকুলনগরে সেচের অভাবে মার খাচ্ছে চাষাবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷  দপ্তরের অবহেলায় কৃষ্ণপুর বিধানসভা এলাকার মানিকবাজার ও গোকুলনগর পঞ্চায়েতে  কৃষি জমিতে গত তিন বছর ধরে জল সেচ বন্ধ হয়ে পড়েছে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকরা উপজাতি কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷ সরকারি দপ্তরে কর্মসংসৃকতি ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহন করলেন  জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ ২৯ কৃষ্ণপুর বিধানসভার অধীনে মানিক বাজার এবং গকুলনগর পঞ্চায়েতের অধীনে জলের সমস্যা নিরসনে নেমে অনিয়ম চোখে পড়ল মন্ত্রীর৷ পরিদর্শন কালে তিনি জানান মানিক বাজার এবং গকুলনগর পঞ্চায়েতের এর অধীনে  কৃষি জমিতে সেচের জন্য এম আই দপ্তরের  জল  উত্তোলন মেসিন থাকলেও জল উত্তোলন হচ্ছে না৷ ফলে কৃষকরা অসহায় হয়ে পড়েছে৷ অফিসের নজর দারির অভাবে এবং কর্মচারীদের দ্বায়িত্ব অবহেলার দরুন বিগত প্রায় তিন বছর ধরে মেসিনের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছেনা৷  বিষয়টির উপজাতি কল্যাণ মন্ত্রী নজরে আসে৷ মন্ত্রী  জানান যে এই বিষয়টি উপর মহলে জানাবেন এবং সঠিক ব্যবস্থা গ্রহন করবেন৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top