News Flash

Image

পানীয় জলের দাবিতে নবরাম পাড়ায় পথ অবরোধ

শান্তিরবাজার, ১০ এপ্রিল (হি. স.) : পানীয় জলের দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন নবরাম পাড়া এডিসি ভিলেজে পথ অবরোধ করেছেন স্থানীয় মানুষ। পরবর্তী সময়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতরের আধিকারিক ও দেবদারু ফাঁড়ির ওসির হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়েছে। ওই অবরোধের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে।
প্রসঙ্গত, ত্রিপুরা সরকার নবরাম পাড়ায় নতুন জলের মেশিন বসিয়েছে। তবে, ওই মেশিন চালানোর লোক এখনো নিয়োগ হয়নি। শীঘ্রই লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতর। ওই এলাকায় বাম আমল থেকেই পানীয় জলের সমস্যা রয়েছে। আজ স্থানীয় মানুষ পানীয় জলের দাবিতে জোলাইবাড়ি থেকে কোয়াইফাং রাস্তা অবরোধ করেছেন। তাতে, নিত্য যাত্রীরা কিছুটা অসুবিধার সম্মুখিন হন। খবর পেয়ে, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতরের আধিকারিক ও দেবদারু ফাঁড়ির ওসি অবরোধস্থলে ছুটে গেছেন। পানীয় জলের সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে তাঁরা অবরোধকারীদের বোঝানোর পর অবরোধ প্রত্যাহার হয়েছে। এদিকে, ওই অবরোধের পেছনে সিপিএমের প্রাক্তন বিধায়ক যসবীর ত্রিপুরার ইন্ধন রয়েছে বলে স্থানীয় মানুষের দাবি।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top