News Flash

  • Home
  • প্রধান খবর
  • পানশালার লাইসেন্স দেওয়ার নামে ঘুষের অভিযোগে গ্রেফতার কলকাতার পুলিশের আধিকারিক
Image

পানশালার লাইসেন্স দেওয়ার নামে ঘুষের অভিযোগে গ্রেফতার কলকাতার পুলিশের আধিকারিক

কলকাতা, ১০ এপ্রিল(হি.স.) : পানশালার লাইসেন্স দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার কলকাতার পুলিশের এক আধিকারিক। সোমবার গ্রেফতার করা হল কলকাতার পুলিশের অ্যাসিটেন্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক সোমনাথ ভট্টাচার্যকে। তিনি কলকাতা পুলিশের ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

অভিযোগ, পানশালার লাইসেন্স করিয়ে দেবেন বলে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রচুর টাকার ঘুষ নেন সোমনাথ। কিন্তু অনেক দিন পেরিয়ে গেলেও তিনি সেই লাইসেন্স করানোর ব্যবস্থা করেননি। টাকাও ফেরত দেননি। এর পরই বরাহনগর থানার দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। সোমনাথের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন। প্রথমে বরাহনগর থানার তরফে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলেও পরে তদন্তভার যায় বারাকপুর গোয়েন্দা বিভাগে। সোমবার তাঁকে গ্রেফতার করা হয়।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top