News Flash

  • Home
  • দিনের খবর
  • কাল যন্তর মন্তরে ধরনা, দিল্লি পৌঁছলেন ডিএ আন্দোলনকারীরা
Image

কাল যন্তর মন্তরে ধরনা, দিল্লি পৌঁছলেন ডিএ আন্দোলনকারীরা

কলকাতা, ৯ এপ্রিল(হি.স.) : বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে অবস্থানে বসছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে, হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে করে শনিবার বিকালেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিল্লিতে তাঁদের সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন। সেই সঙ্গে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছেও মঞ্চ তাদের দাবি সনদ পেশ করবে বলে জানিয়েছে।

জানা গিয়েছে, এদিন হাওড়া স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তথা সরকারি কর্মচারীদের ১০০ জনের একটি দল দিল্লির উদ্দেশে রওনা দেয়। এই দলের নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা বিশ্বজিৎ মিত্র। তাঁদের দাবি, ৭৩ দিন কলকাতার ধর্মতলায় ধরনায় বসেছি। রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেছি, তিন দফা দাবির সমর্থনে। সরকার সেই দাবিগুলিতে কর্ণপাত করেনি। তাই আমরা দিল্লিতে ধরনায় বসে প্রতিবাদ করব। জানা গিয়েছে, প্রায় ৬০০ জন বিভিন্ন ট্রেনে দিল্লি যাবেন এবং ডিএ-র দাবিতে ধরনা মঞ্চে যোগ দেবেন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top