News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় মধ্যরাতে একটি হোটেল ধুন্ধুমার কান্ড, পরিস্থিতি সামাল দিল পুলিশ
Image

আগরতলায় মধ্যরাতে একটি হোটেল ধুন্ধুমার কান্ড, পরিস্থিতি সামাল দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ বহিঃরাজ্য থেকে আসা ধর্ম গুরুর সাথে দুর্ব্যবহারের অভিযোগ রাজধানীর এক হোটেল কতৃপক্ষের৷ হোটেল দা পার্ক লাইন কতৃপক্ষের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠে৷ রাজ্যে আসেন এক ধর্ম গুরু৷ সাথে আসে ওনার বেশ কয়েকজন শীষ্য৷ তারা সকলে রাজধানীর হোটেল দা পার্ক লাইনে তিনটি রুম ভাড়া করে৷ তিনটি রুমের মধ্যে একটি রুমে থাকতেন খোদ ধর্ম গুরু৷ অপর দুইটি রুমে থাকতেন ওনার শিষ্যরা৷ শনিবার সকালে ঐ ধর্ম গুরু শীষ্যদের সাথে নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ রাতের বেলায় তারা পুনরায় হোটেলে ফিরে আসেন৷ তাদের অভিযোগ হোটেলে আসার পর দেখতে পান তাদের রুমে বিনা অনুমতিতে হোটেল কতৃপক্ষ প্রবেশ করেছে৷ তখন তারা হোটেল কতৃপক্ষের নিকট জানতে চান কেন তারা বিনা অনুমতিতে তাদের রুমে প্রবেশ করেছে৷ হোটেল কতৃপক্ষকে এই প্রশ্ণ করার পর হোটেল কতৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ৷ একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷

Releated Posts

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top