News Flash

  • Home
  • দিনের খবর
  • টানা ৬০ ঘন্টা রেল অবরোধ নিয়ে মন্তব্য তথাগত রায়ের
Image

টানা ৬০ ঘন্টা রেল অবরোধ নিয়ে মন্তব্য তথাগত রায়ের

কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : কুড়মি-আন্দোলনে বিপর্যস্ত রেল পরিষেবা নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিম ভারত থেকে কলকাতাকে বিচ্ছিন্ন করে রেল ও সড়কে ৬০ ঘণ্টার অবরোধ। সত্যি কথা হল, তিনি এগুলো নিয়ে মাথা ঘামান না। মুসলিম ভোটব্যাংক নিয়ে তিনি সব নির্বাচনেই যাত্রা করবেন!”

এর আগে অপর একটি টুইটারে তথাগতবাবু লিখেছেন, “যে সব কারণে কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গকে ছুঁয়েও দেখবেন না তার মধ্যে একটি হল রেল-রাজপথ অবরোধ। কুড়মি সম্প্রদায়ের দাবী ন্যায্য হতে পারে, নাও পারে, কিন্তু যে বিশাল পরিমাণ যাত্রী ও পণ্য পরিবহন এর ফলে মার খাচ্ছে তার কোনো গুরুত্ব নেই? আগে রেল চলাচল স্বাভাবিক করে তাদের সঙ্গে কথা বলা যেত না? বলাই বাহুল্য, এটি বামপন্থীদের ভোটসর্বস্ব রাজনীতির অবদান, তাদের মেধাবী ছাত্রী মমতা তাদের ভক্তিভরে অনুসরণ করছেন মাত্র। বেকারবাহিনীর আয়তন বাড়ছে তাতে তাঁর কিছু এসে যায় না, মুসলিম ভোটটি হাতে থাকলেই হল। রাজ্যের কপালে আরো কত দুর্ভোগ লেখা আছে !

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top