News Flash

Image

কৈলাসহরে বিজেপির দেওয়াল লিখন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ সর্বভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে কৈলাসহরেও আগামী সাত দিন ’’সেবা সপ্তাহ’’ পালিত হবে৷ তারই অংগ হিসাবে  কৈলাসহর পুর পরিসদের কালীপুর এলাকায় মন্ত্রী টিংকু রায় দেওয়াল লিখন শুরু করেন৷ দেওয়ালে দলের প্রতিক চিহ্ণ পদ্ম ফুলের ছবি আঁকেন মন্ত্রী টিংকু রায়৷ দেওয়াল লিখনের সময় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য বিমল কর, বিজেপি নেতা দুলাল দাশ, প্রশান্ত দে, কৈলাসহর পুর পরিসদের সদস্য সিদ্ধারথ রায়, প্রাক্তন কাউন্সিলর বাদল মালাকার সহ দলের অন্যান্য নেতৃত্বরা৷ দেওয়াল লিখন শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে, দলের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে গোটা ত্রিপুরা রাজ্যেই গতকাল ছয় এপ্রিল দলের প্রতিস্টা দিবস পালিত হয়েছে৷ একই সাথে ছয় এপ্রিল থেকে আগামী চৌদ্দ এপ্রিল অব্দি সাতদিন ব্যাপী সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ’’সেবা সপ্তাহ’’ পালিত হবে৷ এই সাত দিন সেবা সপ্তাহ উপলক্ষে প্রতিটি বিধানসভা এলাকায় দলের কার্যকর্তারা স্বচ্ছ ভারত অভিযান, জলাশয় পরিস্কার পরিচ্ছন্ন করা, দেওয়াল লিখন, জনসংযোগ অভিযান সহ নানান সামাজিক কর্মসূচী করবে৷ এরই অংগ হিসাবে কৈলাসহর মন্ডলের অধীনে পুর পরিসদের কালীপুর এলাকায় মন্ত্রী নিজে দেওয়াল লিখন করেন৷

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top