News Flash

  • Home
  • দেশ
  • জেপিসি-র ওপর আস্থা নেই শরদ পওয়ারের, বললেন শাসকদলের কর্তৃত্বে সত্য প্রকাশ্যে আসবেই না
Image

জেপিসি-র ওপর আস্থা নেই শরদ পওয়ারের, বললেন শাসকদলের কর্তৃত্বে সত্য প্রকাশ্যে আসবেই না

মুম্বই, ৮ এপ্রিল (হি.স.): আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানাচ্ছেন বিরোধীরা। কিন্তু, জেপিসি-র ওপর কোনও আস্থাই নেই এনসিপি প্রধান শরদ পওয়ারের। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পওয়ার বলেছেন, “আমার দল জেপিসি-কে সমর্থন করেছে, কিন্তু আমি মনে করি শাসক দলের কর্তৃত্ব থাকবে জেপিসি-তে, তাই সত্য বেরিয়ে আসবে না…তাই আমি মনে করি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তৈরি প্যানেল সত্য প্রকাশের একটি ভাল উপায়।”

এনসিপি প্রধান শরদ পওয়ার আরও বলেছেন, “সাম্প্রতিক সময়ে আম্বানি-আদানিদের নাম নেওয়া হচ্ছে (সরকারের সমালোচনা করার জন্য), কিন্তু আমাদের দেশের জন্য তাঁদের অবদান নিয়ে ভাবতে হবে। আমি মনে করি বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের সমস্যাগুলির মতো অন্যান্য সমস্যাগুলি আরও গুরুত্বপূর্ণ।” ২০২৪ সালের লোকসভা নির্বাচনে “বিরোধী ঐক্য” সম্পর্কিত একটি প্রশ্ন শুনে এদিন পওয়ার বলেছেন, “সমস্ত বিরোধী দল যৌথ বৈঠক করেছে এবং সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হইনি, কিন্তু প্রত্যেকেই নিজেদের মতামত তুলে ধরেছেন।”

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top