News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড; বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি, দমকল নেভাল আগুন
Image

দিল্লিতে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড; বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি, দমকল নেভাল আগুন

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির টিকরি কালান এলাকায় পিভিসি মার্কেটে অবস্থিত একটি প্লাস্টিকের গোডাউনে। শনিবার ভোররাতে ওই প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। হাওয়ার গতিবেগ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা, দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় ২৬টি দমকলের ইঞ্জিন। অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দিল্লি দমকলের অফিসার এস কে দুয়া বলেছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় দমকলের ২৬টি ইঞ্জিন। হাওয়ার গতিবেগ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডটি মাঝারি শ্রেণীর। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top