News Flash

  • Home
  • দেশ
  • সি আর কেশভান যোগ দিলেন বিজেপিতে, বললেন মোদীজির নেতৃত্বে আমরা বিশ্বাস করি
Image

সি আর কেশভান যোগ দিলেন বিজেপিতে, বললেন মোদীজির নেতৃত্বে আমরা বিশ্বাস করি

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): কংগ্রেস শিবিরে ফের বড়সড় ধাক্কা। এবার বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা ও ভারতের প্রথম ভারতীয় গভর্নর-জেনারেল সি রাজাগোপালাচারীর প্রপৌত্র সি আর কেশভান। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন সি আর কেশভান। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব দেশের সকলকে অনুপ্রাণিত করেছে। সর্বত্র উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে…প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা বিশ্বাস করি এবং তিনি আমাদের সঠিক পথে নিয়ে যাবেন।

প্রাক্তন কংগ্রেস নেতা সি আর কেশভান আরও বলেছেন, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি-তে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে যখন আমাদের প্রধানমন্ত্রী তামিলনাড়ুতে আছেন। কেশভান বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর জনগণকেন্দ্রিক নীতি, দুর্নীতিমুক্ত শাসন এবং সংস্কার-নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এজেন্ডা ভারতকে একটি ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত করেছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top