News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্যশাখার দুদিন ব্যাপী সম্মেলন শুরু
Image

 ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্যশাখার দুদিন ব্যাপী সম্মেলন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৭ এপ্রিল৷৷ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ শনিবার আইএম এ হাউসে ত্রিপুরা রাজ্য সরকার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ দু দিনব্যাপী রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান এসোসিয়েশনের রাজ্য সভাপতি দামোদর চ্যাটার্জী৷
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৩তম অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হবে৷ ৮ ও ৯ই এপ্রিল আগরতলাতে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স৷ শনিবার আই এম এ- হাউসে কনফারেন্সের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ এছাড়াও বিকালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার৷ একই দিনে বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করা হবে৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে  সাংবাদিক সম্মেলন করে জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দামোদর চ্যাটার্জী৷ ছিলেন রাজ্য সম্পাদক এ কে চাকমা, কার্যকরী সম্পাদক রাজীব দেবনাথ সহ অন্যান্যরা৷ কনফারেন্সে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দামোদর চ্যাটার্জী৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top