News Flash

Image

রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার

শান্তিরবাজার, ৭ এপ্রিল (হি. স.) : রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয় শুক্রবার সকালে । বিলোনিয়া থানাধীন থৈছামা এলাকার ঈশ্বান চন্দ্র নগর গ্ৰাম পঞ্চায়েতের বনন্ত পাড়া রাস্তার পাশ থেকে উদ্ধার হয় যুবকটি । তাঁর মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে ।

জানা গেছে উদ্ধার হওয়া যুবকের নাম মান্টু সরকার (৩২)।‌ বাড়ি বিলোনিয়া থৈছামা এলাকার বাবুরাম টিলাতে । পথ চলতি জনগণ দেখতে পেয়ে খবর দেয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে থৈছামা রাস্তার পাশে পরে থাকা মান্টু সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মান্টুকে বিলোনিয়া হাসপাতালে থেকে স্থানান্তরিত করে দেয় আগরতলা জিবি হাসপাতালে। মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে।
জানা যায়, গতকাল রাতে চৈত্রের ঢাকি পালা দেখতে বাড়ি থেকে বের হয় মান্টু। ঘটনার সাথে কারা যুক্ত এবং কি কারনে মান্টু সরকারকে রক্তাক্ত করা হলো তা জানা যায় নি। তবে প্রানঘাতী হামলা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ । এরপর ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top