ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।উদ্বোধনী দিনে সাত মাঠে আগামীকাল হবে ৭ টি ম্যাচ। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের। আগামীকাল, ৮ এপ্রিল থেকে শুরু হবে রাজ্য আসর। এবছর আসর সদর মহকুমার পাশাপাশি মোহনপুর, শান্তিরবাজার, সাব্রুম, মেলাঘরের শহীদ কাজল ময়দান এবং কৈলাসহরে অনুষ্ঠিত হবে। আগামীকাল উদ্বোধনী দিনে নরসিংগড় পঞ্চাযেত মাঠে খোয়াই খেলবে মোহনপুর মহকুমার বিরুদ্ধে, মোহনপুর স্কুল মাঠে তেলিয়ামুড়া খেলবে বিশালগড় মহকুমার বিরুদ্ধে, বাইখোড়া স্কুল মাঠে সাব্রুম খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে, সাব্রুম স্কুল মাঠে বিলোনিয়া খেলবে সোনামুড়া স্কুলের বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে অমরপুর খেলবে আমবাসার বিরুদ্ধে, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে লংতাইভ্যালি খেলবে কমলপুরের বিরুদ্ধে এবং আর কে আই মাঠে কাঞ্চনপুর খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ১৯ এপ্রিল। ফাইনাল ২১ এপ্রিল। আসরে অংশ নেওয়া ১৯ দলকে ৪ টি গ্রুপে রাখা হয়েছে। সদর ‘এ’, খোয়াই, তেলিযামুড়া, মোহনপুর, বিশালগড় (‘এ’ গ্রুপ), উদয়পুর, সাব্রুম, বিলোনিয়া,শান্তিরবাজার, সোনামুড়া (‘বি’ গ্রুপ), সদর ‘বি’, অমরপুর, কৈলাসহর, আমবাসা (‘সি’ গ্রুপ), ধর্মনগর, লংতরাইভ্যালি, কাঞ্চনপুর, কমলপুর এবং গন্ডাছড়া (‘ডি’ গ্রুপ)। রাজ্য আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সবকটি মহকুমা জোর প্রস্তুতি নিয়েছে। সাজিয়ে তোলা হয়েছে মাঠগুলোকে।

সাত মাঠে সাত খেলা, রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের শুরু আজ
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















