News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ স্মৃতি টি-২০ লীগে শতদলকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পোলস্টারের
Image

সমীরণ স্মৃতি টি-২০ লীগে শতদলকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পোলস্টারের

শতদল:- ৮২/১০(১৯)

পোলস্টার:- ৮৩/২(১৭.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে পোলস্টার। তাও শতদল সংঘকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে পোলস্টার তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে। পরপর দুই ম্যাচে যথাক্রমে ইউনাইটেড ফ্রেন্ডস ও জিসিসি-র কাছে হেরে পোলস্টার কিছুটা পিছিয়ে পড়লেও আজ, শুক্রবার শতদল সংঘের বিরুদ্ধে দুর্দান্ত জয়, তাদের একদিকে যেমন মনোবল বৃদ্ধি করেছে। অপরদিকে পরবর্তী ম্যাচগুলিতে ভালো খেলার উৎসাহ জুগিয়েছে। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে, বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু পোলস্টারের তিন বোলার অমরেশ, দ্বৈপায়ন ও কাজলদের ত্রিমুখী ঘুর্ণিতে শতদল তাদের দলীয় স্কোর শতকেও পৌঁছাতে পারেনি। সীমিত ২০ ওভারও খেলা সম্ভব হয়নি। ১৯ ওভার খেলে ৮২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ধর্মেশ চান্দেল সর্বাধিক ২৪ রান পায়। তাও ৩৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। পোলস্টারের অমরেশ দাস ১১ রানে তিনটি উইকেট তুলে নিয়ে শতদলকে অল্পেতে রুখে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, দ্বৈপায়ন ভট্টাচার্য ১৭ রানে এবং কাজল সূত্রধর ১৯ রানে দুটি করে উইকেট পেয়েছে। সন্দীপ সরকার ও শিবম পান্ডে পেয়েছে একটি করে উইকেট। জবাবে পোলস্টার ব্যাট করতে নেমে ১৭.২ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার অমরেশ দাস ১১ রানে এবং ভারত রাওয়াৎ ২১ রানে প্যাভেলিয়নে ফিরলেও শিবম পান্ডে ৩৭ রানে অপরাজিত থেকে সঙ্গে অধিনায়ক অরিন্দম বর্মনকে (১০) নিয়ে দলকে জয় এনে দেয়। শতদলের বাচ্চু মিয়া ও স্বপ্নীল চৌধুরী একটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top