News Flash

Image

ষাটোর্ধ বৃদ্ধের ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷  ফাঁসিতে আত্মঘাতী ষাটোর্ধ এক বৃদ্ধ৷ মৃত ব্যক্তির নাম মতিলাল দেব, বয়স ৬১ বছর৷ বাড়ি উত্তর জেলার কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের দেব পাড়া এলাকায়৷  
জানা যায় বৃহস্পতিবার সকালে মতিলাল দেবকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির পাশের তাদের নিজের দোকানে যায় স্ত্রী সুজাতা দেব৷ দোকানে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত স্বামীর দেহ দেখতে পান৷ সাথে সাথে তিনি স্বামীকে উদ্ধার করেন৷ স্বামীকে উদ্ধার করার পর তিনি দেখতে পান স্বামীর মৃত্যু হয়েছে৷ তখন তিনি চিৎকার শুরু করেন৷ চিৎকার শুনে ছুঁটে আসে পাড়া প্রতিবেশীরা৷ খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিসকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ জানা যায় মৃত ব্যক্তির দুই ছেলে কর্ম সূত্রে বহিঃ রাজ্যে থাকে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনুশ্রীর চিকিৎসায় পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা

আগরতলা, ১১ জুলাই: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। তার চিকিৎসার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনু নদীর বাঁধে ভাঙন, কৈলাসহরে বন্যা আতঙ্ক; যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু

কৈলাসহর, ১১ জুলাই: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কৈলাসহর মহকুমায় ফের বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেফতার, এনডিপিএস মামলায় জেল হেফাজত

আগরতলা, ১১ জুলাই: মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ত্রিপুরার এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার পুলিশ। শনিবার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top