News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্বামী, ফিরে পাওয়ার আর্জি স্ত্রীর
Image

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্বামী, ফিরে পাওয়ার আর্জি স্ত্রীর

আগরতলা, ৬ এপ্রিল (হি. স.) : আগরতলায় বাঁশ বিক্রি করতে এসে নিখোঁজ এক ব্যক্তি। পরিবারের সদস্যদের দাবি, মানসিকভাবে অসুস্থ তিনি। দিশেহারা হয়ে প্রশাসনের কাছে নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছেন স্ত্রী।

গোলাঘাটি বিধানসভার আমতলী থানাধীন কাঞ্চনমালার ১নং ওর্য়াডের ঋষি কলোনির বাসিন্দা নিখিল ঋষি দাস(৬২) দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। পেশায় তিনি বাঁশ বিক্রেতা ছিলেন। কিন্তু মানসিকভাবে অসুস্থ হওয়ার পর থেকে আগরতলায় বাঁশ বিক্রি বন্ধ করে সারাক্ষণ বাড়িতেই থাকতেন। কিন্তু বুধবার সকালে পুনরায় তিনি আগরতলায় বাঁশ বিক্রির উদ্দেশ্য বের হয়েছিলেন। সারাদিন অতিক্রান্ত হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা গভীর চিন্তায় পরে যান।অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে রাতে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিখিল ঋষি দাসের স্ত্রী শিল্পী ঋষি দাস সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে জানিয়েছেন, তাঁর স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল থেকে তিনি নিখোঁজ। নিখোঁজ স্বামীকে ফিরে পেতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন।

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top