News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাইলাকান্দির সাতটি হাসপাতালে প্রথমদিনের স্বাস্থ্যসেবা উৎসব সম্পন্ন
Image

হাইলাকান্দির সাতটি হাসপাতালে প্রথমদিনের স্বাস্থ্যসেবা উৎসব সম্পন্ন

হাইলাকান্দি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : সারা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও আজ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যসেবা উৎসব শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন আজ জেলার সাতটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান ও পরিকাঠামোর মূল্যায়ন করা হয়।

প্রথম দিন আলগাপুর মডেল হাসপাতালে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কিংনেই চাংসন এক্সটার্নাল ইভালিউয়েটার হিসেবে এবং এক্সটার্নাল অ্যাসেসার হিসেবে জেলার এআরসিএস জামাল উদ্দিন ও শিলচর মেডিক্যাল কলেজের ডা. জহিরুল ইসলাম লস্কর হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান যাচাই করেছেন।

বৃহস্পতিবার জেলার অন্য যে ছয়টি হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব অনুষ্ঠিত হয়েছে সেগুলি হাইলাকান্দি শহরের এসকে রায় সিভিল হাসপাতাল, কাটলিছড়া এমজি মডেল হাসপাতাল, সন্তোষনগর হাসপাতাল, ঘাড়মুড়া হাসপাতাল, বিলাইপুর হাসপাতাল এবং হাইলাকান্দি শহরের আরবান হেলথ সেন্টার।
শুক্রবার জেলার আরও ছয়টি হাসপাতালে এই স্বাস্থ্য উৎসব অনুষ্ঠিত হবে। এর পর শেষ দিন শনিবার আরও ছয়টি হাসপাতালে উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা।

উল্লেখ্য রোগীদের সুরক্ষিত এবং গুণ-মানসম্পন্ন, কার্যকরী এবং উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা প্রদান সুনিশ্চিত করার জন্য এই স্বাস্থ্যসেবা উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top