News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
Image

মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ শান্তির বাজার মহকুমার সার্বিক উন্নয়নে এগিয়ে আসলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া৷ মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভা থেকে জয়লাভকরে মন্ত্রীর দায়িত্বপাওয়ার পর প্রথমবারের মতো জোলাইবাড়ী ব্লকে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং সংগঠীত করে৷  সেখানে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যকে শান্তির বাজার মহকুমা ভিত্তিক রিভিউ মিটিং করার জন্যবলেন৷  মন্ত্রীর কথা অনুযায়ী বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে শান্তির বাজার মহকুশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠীত করাহয় রিভিউ মিটিং৷  মিটিং শুরুর পূর্বে শান্তির বাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যোগে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও বিধায়ক প্রমোদ রিয়াংকে সংবর্ধনা প্রদানকরাহয়৷  দীর্ঘ সময় ধরে এই রিভিউ মিটিং চলার পর মিটিং শেষে রিভিউ মিটিং এর বিভিন্ন দিকগুলি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলেধরেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও বিধায়ক প্রমোদ রিয়াং৷  মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান লোকজনেরা যাতেকরে সমস্ত সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে পেতে পারে তারই প্রয়াসে আজকের এই কর্মসূচী৷  সকলে আশাবাদী মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার এইধরনে উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার লোকজনেরা সঠিক পরিষেবা পেয়ে যাবেন৷

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top