নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে তেলিয়ামুড়া, কল্যানপুর ও কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কদের সংবর্ধনা বিজ্ঞাপন করা হয়৷
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া মহকুমার নবনির্বাচিত তিন বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হল ঘরে মহকুমার তিন বিধায়ক যথাক্রমে ২৭ কল্যানপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায় এবং ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে সংবর্ধনা দেওয়া হয়৷ এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত স্তরের পক্ষ থেকেও নবনির্বাচিত তিন বিধায়কদের সংবর্ধনা দেওয়া হয়৷ উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, তেলিয়ামুড়া ব্লক আধিকারিক দেবপ্রিয়া দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্যরা৷

তেলিয়ামুড়া, কল্যাণপুর ও কৃষ্ণপুরের বিধায়ককে সংবর্ধনা
Releated Posts
কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার
আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…
খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের
আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…
মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি
আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…
বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান
ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…


















