News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তিনদিনের কার্যসূচি নিয়ে অসমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যোরহাট বিমানবন্দরে অভ্যর্থনা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর
Image

তিনদিনের কার্যসূচি নিয়ে অসমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যোরহাট বিমানবন্দরে অভ্যর্থনা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ এপ্রিল(হি.স.) : বিরোধী দলগুলির তীব্র হই-হট্টগোলের জেরে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। একই গণ্ডগোলের ছবি দেখা গিয়েছে রাজ্যসভাতেও। এদিন রাজ্যসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। আদানি গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টে আনা অভিযোগ খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে বৃহস্পতিবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা।

বিরোধী দলের সদস্যরা তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে এদিন লোকসভায় সরব হন । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিরোধী সদস্যদের আচরণ নিম্নকক্ষের মর্যাদাকে খর্ব করেছে ৷ বিরোধীরা “পরিকল্পিতভাবে” লোকসভার কার্যধারাকে ব্যাহত করেছে বলে অভিযোগ করেন অধ্যক্ষ।
তিনি বলেন, এই ধরনের আচরণ সংসদীয় ব্যবস্থার বিরুদ্ধে এবং সংসদ বা দেশের জন্য ভালো নয় । তবে বিরোধী দলের সদস্যরা অধ্যক্ষের আবেদন উপেক্ষা করে তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখেন । এরপরই ওম বিড়লা তাঁর প্রথাগত সমাপ্তি বক্তৃতা শেষ করার পর লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন ৷

রাজ্যসভায় বিরোধী সদস্যরা আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে উঠে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন ৷ বারবার তাঁদের শান্ত করার আবেদনেও কাজ না হওয়ায় রাজ্যসভার অধিবেশন দুপুর২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top