ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল।। দুর্দান্ত জয় নন্দননগর স্কুলের। তাও ফেভারিট ভবনস কে ৮ উইকেটে হারিয়ে নন্দননগর স্কুল গার্ল জয় দিয়ে লিখ সূচনা করেছে। ত্রিপুরা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-১৭ বালিকাদের স্কুল ক্রিকেটে। প্রথমবর্ষ আসর হওয়ায় বালিকা ক্রিকেটারদের অভিজ্ঞতা নেই বললেই চলে। এরই প্রভাব দেখা গেলো মাঠে। মোট ২০৪ রানের মধ্যে অতিরিক্ত খাতে আসে ৯৯ রান। এরমধ্যে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির পায় ৫৫ রান। ড: বি আর আম্বেদকর মাঠে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের গড়া ১০১ রানের জবাবে নন্দননগর স্কুল ২ উইকেট হারিয়েই জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অতিরিক্ত রানের কাঁধে ভর দিয়ে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দল অতিরিক্ত খাতে সর্বাধিক পায় ৫৫ রান। এছাড়া, দলের পক্ষে অধিনায়ক মন্জিমা চক্রবর্তী ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। ওপেনার স্নিগ্ধা রায় (১১) ছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। নন্দননগর স্কুলের পক্ষে দলনায়িকা অন্তরা রুদ্র পাল (২/২৭) ও চন্দ্রা দেব (২/২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নন্দননগর স্কুল। দলের পক্ষে পূর্ণিমা দেবনাথ ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২, ওপেনার তৃষ্ণা ছেত্রী ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং ত্রিশা রায় ৬৬ বল খেলে অপরাজিত থেকে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৪ রান। ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের মহিমা রবিদাস ও সানিয়া খাতুন একটি করে উইকেট পেয়েছে।

গার্লস ক্রিকেট : ভবনস্-কে হারিয়ে জয় দিয়ে শুরু নন্দননগর স্কুলের
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















