News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ও.বি.সি সম্প্রদায়ভুক্ত মানুষদের বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়া সম্ভব নয় ঃ মন্ত্রী সান্তনা চাকমা
Image

ও.বি.সি সম্প্রদায়ভুক্ত মানুষদের বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়া সম্ভব নয় ঃ মন্ত্রী সান্তনা চাকমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷  ও.বি.সি সম্প্রদায়ভুক্ত মানুষদের বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়া সম্ভব নয়৷ নলছড়ে  ও.বি.সি কপর্োরেশনের উদোগ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বললেন  ও.বি.সি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷  
উদ্দেশ্য উৎপাদন বৃদ্ধি করা৷ নলছড় ব্লক এলাকার ১০০ জন রাবার চাষীকে ৩০ দিনের প্রশিক্ষণ শেষে আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয় বৃহষ্পতিবার৷ ত্রিপুরা ও.বি.সি কপর্োরেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই প্রশিক্ষণ শিবির ও চাষের ব্যবহার্য যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠান৷ ব্লক এলাকার মায়ারানী ,তক্সাপাড়া ,বগাবাসা এই ৩ এলাকায় হয়েছিল প্রশিক্ষণ শিবির৷ নলছড় দশমীঘাট মাঠে হয় সমাপ্তি অনুষ্ঠান৷ ভাষণ রাখতে গিয়ে ও.বি.সি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার দেশ ও রাজ্যকে শ্রেষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আর ও.বি.সি সম্প্রদায়ভুক্ত মানুষদের বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়া সম্ভব  হবেনা৷  
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন জহরলাল ঘোষ ,ও.বি.সি কপর্োরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার প্রমুখ৷ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত রাবার চাষীদের শংসাপত্র তুলে দেন অথিতিরা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top