News Flash

  • Home
  • দেশ
  • নাথুলায় তুষারধসে মৃতদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গের, নতুন করে শুরু তল্লাশি অভিযান
Image

নাথুলায় তুষারধসে মৃতদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গের, নতুন করে শুরু তল্লাশি অভিযান

গ্যাংটক, ৫ এপ্রিল (হি.স.) : সিকিমের নাথুলায় তুষারধসে মৃত ৭ পর্যটকের মধ্যে পশ্চিমবঙ্গেরও দু’জন রয়েছেন। তাঁরা হলেন কলকাতার ৩৮ বছরের প্রিতম মাইতি এবং শিলিগুড়ির বছর ২৮-এর সৌরভ রায়চৌধুরী। ছাংগু লেক ও পূর্ব সিকিমের নাথুলার সঙ্গে সংযোগকারী ৩১০ নম্বর জাতীয় সড়কের এক জায়গায় মঙ্গলবার আকস্মিক তুষারধসে অন্তত ৭ জন পর্যটক প্রাণ হারান। ধসের নীচে চাপা পড়েন কমপক্ষে দেড়শো জন। এদের মধ্যে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

পরে সেনাবাহিনী, সীমান্ত সড়ক সংস্থা-বিআরও, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ যৌথভাবে ওই রাস্তা থেকে বরফ সরায়। উদ্ধার করা হয় সাড়ে তিনশো জন আটকে পড়া পর্যটক এবং ৮০ টি-র মত গাড়িকে। সিকিমে গ্যাংটক-নাথুলা জওহর লাল নেহেরু রোডের ১৪ মাইল এলাকায় গতকালের তুষারধসের পর ত্রাণ ও উদ্ধারকাজ জোর কদমে চলেছে। আরও কেউ ধসের নীচে চাপা পড়ে আছে কিনা তার খোঁজে উদ্ধারকারী দল বুধবার সকাল থেকে আবার তল্লাশি শুরু করেছে।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top