News Flash

  • Home
  • দেশ
  • মেক্সিকোতে পাকড়াও, গ্যাংস্টার দীপক বক্সারকে ভারতে নিয়ে এল দিল্লি পুলিশ
Image

মেক্সিকোতে পাকড়াও, গ্যাংস্টার দীপক বক্সারকে ভারতে নিয়ে এল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): মেক্সিকোকে ধৃত কুখ্যাত গ্যাংস্টার দীপক বক্সারকে ভারতে নিয়ে এল দিল্লি পুলিশ। বুধবার সকালেই দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় দীপক বক্সার। সেই সময় উপস্থিত ছিলেন স্পেশাল সিপি, স্পেশাল সেল এইচ জি এস ঢালিওয়াল। দিল্লির সিভিল লাইনে একজন নির্মাতাকে খুন করা-সহ বহু মামলায় পলাতক ছিল দীপক বক্সার।

দিল্লি পুলিশের স্পেশাল সিপি এইচ জি এস ঢালিওয়াল বলেছেন, “মেক্সিকোর মতো স্থান থেকে এই প্রথমবার একজন অপরাধীকে আনা হল। দিল্লি পুলিশের স্পেশাল সেল কয়েক মাস ধরে তাকে (গ্যাংস্টার দীপক বক্সার) খুঁজছিল। দিল্লি-এনসিআর-এ এর চেয়ে বড় গ্যাংস্টার আর নেই।” দিল্লি পুলিশের একটি টিম বুধবার সকালে মেক্সিকো থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। বিভিন্ন ধরনের অপরাধ ও দিল্লির এক বিল্ডারকে খুনের যোগে দীপক বক্সারকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

একদা বক্সিংয়ে জাতীয় পুরষ্কার পাওয়া দীপক মেক্সিকোর মধ্যে দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিল। দেশের বাইরে এই প্রথম একজন অপরাধীকে ধরল দিল্লি পুলিশ। ১০টি গুরুত্বপূর্ণ মামলায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল দীপক বক্সারের নাম। হরিয়ানার সোনিপতের বাসিন্দা দীপক ২০২১ সালে গোগি গ্যাংয়ের কর্ণধার জিতেন্দ্র মানকে রোহিনী কোর্ট কমপ্লেক্সে দু’জনের মাধ্যমে খুন করে।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top