News Flash

  • Home
  • দেশ
  • বান্দি সঞ্জয়কে আটক করল পুলিশ, তেলেঙ্গানায় বিক্ষোভ-প্রতিবাদ বিজেপির
Image

বান্দি সঞ্জয়কে আটক করল পুলিশ, তেলেঙ্গানায় বিক্ষোভ-প্রতিবাদ বিজেপির

হায়দরাবাদ ও করিমনগর, ৫ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কয়েকদিন আগেই আটক তেলেঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয়। আগামী ৮ এপ্রিল তেলেঙ্গানায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি আরও বেশ কিছু প্রকল্পে নাম ঘোষণা করার কথা রয়েছে তাঁর। তার আগেই বিজেপি প্রধানকে আটক করায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মঙ্গলবার রাতে বান্দির করিমনগরের বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। মধ্যরাতে তাঁকে নিয়ে যাওয়ার সময় বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ঝামেলাও হয়।

তেলেঙ্গানা বিজেপির সাধারণ সম্পাদক প্রেমেন্দর রেড্ডি বলেছেন, বিজেপির রাজ্য সভাপতি বান্দি সঞ্জয়কে তাঁর বাড়ি থেকে বেআইনিভাবে গ্রেফতার করেছে পুলিশ। তেলেঙ্গানায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর জন্য বান্দিকে আটক করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে, দলের রাজ্য সভাপতিকে আটকের প্রতিবাদে এদিন তেলেঙ্গানাজুড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিভিন্ন থানার বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি তেলেঙ্গানার বিজেপি প্রধান বান্দি সঞ্জয়ের আটকের বিষয়ে তেলঙ্গানার ডিজিপি অঞ্জনি কুমারের সঙ্গে কথা বলেছেন৷

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top