News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুরু হলো চৈত্র মেলা, চলবে চৌদ্দ এপ্রিল পর্যন্ত
Image

শুরু হলো চৈত্র মেলা, চলবে চৌদ্দ এপ্রিল পর্যন্ত

আগরতলা, ৪ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার রাজধানী আগরতলায় আজ থেকে শুরু হয়েছে চৈত্র মেলা। এই মেলা চলবে চৌদ্দ এপ্রিল পর্যন্ত। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বিনামূল্যে ভিটি বন্টন করা হয়েছে।

প্রসঙ্গত, অন্যান্য বছরের ন্যায় এবছরও আগরতলায় শকুন্তলা রোডে বসেছে চৈত্র মেলা। গ্রাম গঞ্জের বহু মানুষ চৈত্রের হাটে কেনা কাটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। তাঁদের ধারণা চৈত্রের হাটে কম মূল্যে জিনিস বিক্রি হয়। আনন্দের সহিত তারাও কেনা কাটা করে থাকেন। ব্যবসায়ীরাও কিছু বাড়তি রোজগারের অপেক্ষায় থাকেন।
আজ ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে গিয়েছেন। প্রতি বছরের মতো এবছরের চৈত্র মেলার প্রথম দিনেই ক্রেতাদের ভিড় লক্ষ্যনীয় ছিল। ক্রেতারা উৎসাহের মধ্য দিয়ে বিভিন্ন সামগ্রী কিনছেন।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top